বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ বিকেএসপিতে ২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে পুরুষ গ্রুপে বিকেএসপির মো: আসাদুজ্জোহা বাঁধন ও শীপন আলী জুটি চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিরোপ লাভ করেন বিকেএসপির শাহীন আহম্মেদ ও সুদ্বীপ্ত রায় মম জুটি। তৃতীয়স্থান লাভ করেন বিকেএসপির জুবাইয়ের রহমান ও হ্লাথোই চিং মারমা জুটি ও বাংলাদেশ সেনাবাহিনীর (আপ্রুশে মারমা ও সাদ্দাম গাজী জুটি।

নারী গ্রুপে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. সোনিয়া ও মোছা. আনিকা আক্তার জুটি, রানার্সআপ শিরোপা লাভ করেন বিকেএসপির সিফাত আরা শশী ও রেমী হাসী জুটি। এ গ্রুপে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন বিকেএসপির শ্রাবনী রানী ও সুমাইয়া আক্তার লামিয়া জুটি এবং বাংলাদেশ আনসারের মাশীনু মারমা ও সিংমা প্রু মারমা জুটি। টুর্নামেন্টে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান এ সময় প্রধান অতিথির সাথে ছিলেন। সকালে বিকেএসপির মহাপরিচালক টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

একদিনের এ টুর্নামেন্টে বিকেএসপি পুরুষ দলে ছয়টি জুটি ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসারের দু’টি করে জুটি অংশগ্রহণ করে। অপরদিকে নারীদের গ্রুপে বিকেএসপির পাঁচটি, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বাংলাদেশ আনসারের দু’টি করে জুটি অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সর্বমোট ৬০ জন জুডোকা অংশগ্রহণ করেন।

এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *