ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

রাজীব হাসান স্টাফ রিপোর্টার : ঢাকার ধামরাই বাজারের ঐতিহ্য খ্যাত মতিপাল এন্ড সন্স নামে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিলো। সাধারণ ক্রেতারা প্রতারিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। অবশেষে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মতিপাল এন্ড সন্স এর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় একটি হোটেল, মোদি দোকান ও ফলের দোকান কে জরিমানা করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ধামরাই বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। এসময় ঐতিহ্য খ্যাত মতিপাল এন্ড সন্স এর মালিক তন্ময় পাল কে ৫০ হাজার টাকা, শিবচরণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, এছাড়া দুটি মোদি দোকানে ১০ হাজার টাকা এবং দুটি ফলের দোকানে ১০ হাজার করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মান, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। ওই ধারায় অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি বা প্রস্তুত করা এবং নির্ধারিত স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যসামগ্রী উৎপাদন বা পরিবেশনের মতো অপরাধের জন্য সর্বোচ্চ ৩ বছরের জেল বা ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *