আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃআশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স একটিভ লিমিটেড কারখানার শ্রমিকরা চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শুক্রবার বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শ্রমিকরা।
আয়োজিত মানববন্ধন থেকে শ্রমিকরা চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধে বিলম্বের প্রতিবাদ জানিয়ে দ্রুত পাওনা পরিশোধ এবং শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

শ্রমিকরা জানায়, আশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স একটিভ লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধে বিলম্ব করায় শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই অবিলম্বে শ্রমিকদের সব বৈধ ও চুক্তিভিত্তিক পাওনা পরিশোধের জন্য তারা কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

কর্মসূচি থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামসহ সংগঠনের নেতারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এসময় তারা বলেন, চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো ধরনের গড়িমসি বা তালবাহানা সহ্য করা হবেনা। পাওনা পরিশোধে বিলম্বের কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে। তাই শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

Related Posts

আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, ফলজ গাছ কেটে ফেলা এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে…

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় প্রীটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানা চত্বরে কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতি কম্পোজিট টেক্সটাইল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *