গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল-মাশফি


সাভার (ঢাকা) প্রতিনিধিঃ শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি। সোমবার দুপুরে নবগঠিত সাভার থানা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এর আগে “শিক্ষা-ঐক্য-প্রগতি” স্লোগানকে ধারণ করে নবগঠিত সাভার থানা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা মিছিলটি সাভারের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আয়োজিত মিছিলে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক মাহবুব সামিরের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ, ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

এসময় বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সাভার থানা ছাত্রদল শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সহায়তার অঙ্গীকার করেন। 

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *