সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন আগামী ৬ মাসের মধ্যে সাভারের দেড় লক্ষ এবং আগামী ৫ মাসে কেরানীগঞ্জে ১ লক্ষ গাছের চারা রোপনের টার্গেট দেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশব্যাপী যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন তা বাস্তায়নে কাজ করছেন ঢাকা জেলার প্রশাসন।
সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস এই স্লোগানকে সামনে রেখে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।
এ সময়ে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.এস.আর.কবির, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনির হোসেন, তাইজুল ইসলাম প্রমুখ।





