সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবন, ৯ জনকে ভ্রাম্যমান আদালতের সাজা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে ৯ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে তাদেরকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এদের মধ্যে ৬ জনকে ৬ মাস ও ৩ জনকে তিন মাস করে কারাদন্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, সাভার বাজার বাসস্টান্ডে প্রকাশ্যে ইয়াবা সেবন করেছিলো ৯ জন যুবক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখান থেকে তাদেরকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

সাজা প্রাপ্তরা হলেন, শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমানুর রহমান ও নয়ন।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *