আশুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারখানা সিলগালা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরীর একটি অবৈধ কারখানা এবং একটি ব্যাটারি গলিয়ে শিসা তৈরীর অবৈধ কারখানা সিলগালা করেছে সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন। এসময় মালিকপক্ষের কেউ না থাকায় কোন আর্থিক জরিমানা করা হয়নি। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় ওই দুটি কারখানা সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরীর একটি কারখানা এবং পুরাতন বেটারি গালিয়ে শিসা তৈরীর কারখানা চালাচ্ছিল একটি মহল। গোপন সংবাদ এবং এলাকাবাসির মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকপক্ষের কেউ না থাকায় আর্থিক কোন জরিমানা করা হয়নি। তবে পুরো কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়াও তিনি বলেন, কারখানা দুটির মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *