সাভারে পচা মাংস বিক্রির দায়ে ‘জাহাঙ্গীর গোশত বিতান‌’কে লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের গেন্ডা বাজারে জাহাঙ্গীর হক গোশত বিতানের সাইনবোর্ডে লেখা রয়েছে এখানে দেশী বাচ্চা গরু ও খাসির মাংস পাওয়া যায়। গোসত যদি তিল পরিমান খারাপ হয় তাহলে জরিমানা দিতে বাধ্য থাকিব। এছাড়াও লেখা রয়েছে সঠিক ওজনের নিশ্চয়তার পাশাপাশি শতভাগ গ্যারান্টিসহ পাইকারী ও খুচরা দরে মাংস বিক্রয় করা হয়। সেই জাহাঙ্গীর হক গোশত বিতানে পচা-বাসি কাঁচা মাংস সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি.এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে গেন্ডা বাজারের জাহাঙ্গীর গোশত বিতানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দোকানটিতে বিক্রির উদ্দেশ্যে পচা-বাসি কাঁচা মাংস সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া সংরক্ষণ ও বিক্রির জন্য ঝুলিয়ে রাখা মাংসের ক্রয়সংক্রান্ত কোনো ভাউচার বা রশিদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে দোকানের ট্রেড লাইসেন্সও প্রদর্শনে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

এসব অপরাধে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *