আমিনবাজারে শোকের ছায়া: কলকাতায় অগ্নিদগ্ধ বাবুকে চির বিদায়

​মহসিন খান বুলবুল:  ​একটি স্বপ্ন, পরিবারের একটু স্বচ্ছলতা আর ভালো থাকার আকুতি নিয়ে সীমান্তে পাড়ি দিয়েছিলেন সাভারের আমিন বাজার বেগুন বাড়ির আহমেদ বাবু। কিন্তু কে জানত, প্রবাসের সেই রঙিন স্বপ্নই হবে তার জীবনের শেষ অধ্যায়? কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তরুণ আহমেদ বাবুর নিথর দেহ যখন আমিনবাজারে পৌঁছাল, তখন পুরো এলাকা জুড়ে নেমে আসে এক নিস্তব্ধ হাহাকার।

অশ্রুসজল চোখে, ভেজা বাতাসে স্বজন আর সহসেবীদের কান্নায় বিদায় জানানো হলো প্রিয় মুখটিকে।

​শনিবার দিবাগত ভোর রাতে নিহত বাবুর কফিনবন্দি দেহ আমিনবাজারে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানহারা মায়ের আহাজারি আর স্বজনদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। শৈশবের খেলার মাঠ, চেনা পথঘাট আর পরিচিত মানুষদের ফেলে আহমেদ বাবু চলে গেলেন না-ফেরার দেশে। তাকে শেষবারের মতো দেখতে ঢল নামে স্থানীয় সর্বস্তরের মানুষের। অশ্রুসজল চোখে প্রতিবেশীরা জানান, শান্ত ও পরিশ্রমি ছেলে হিসেবে বাবুর সুনাম ছিল পুরো এলাকায়।

স্থানীয় হিজলা পাচ মসজিদ বালুর মাঠে জানাজা শেষে আমিন বাজার কেন্দ্রীয় (বরদেশী) কবরস্থানে অশ্রুসিক্ত ভালোবাসায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। প্রবাসের আগুন শুধু একজন মানুষকে কেড়ে নেয়নি, নিভিয়ে দিয়েছে একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশাটুকুও। কান্নাভেজা চোখে এলাকাবাসীর একটাই প্রার্থনা—ওপারে ভালো থেকো বাবু।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *