আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সঙ্গে সম্পৃক্ত এবং সাম্প্রতিক সময়ে তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন সড়ক ও মহাসড়কে সংগঠনটির ঝটিকা মিছিলেও অংশ নিয়েছেন। এসব ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে বলেও জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ঝাউডুবি এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে সিয়াম ইসরাফিল (১৯), ঢাকা জেলার আশুলিয়া থানার সিন্দুরিয়া এলাকার লুৎফর রহমানের ছেলে ইসমাইল হোসেন লিমন (২০), যশোর জেলার কোতোয়ালি থানার স্টেডিয়ামপাড়া এলাকার মৃত জাবের হোসেনের ছেলে ইউসুফ আলী (১৯) এবং ঢাকা জেলার আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ নুর হাসান ইনু (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনই ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে সিয়াম ইসরাফিল ও ইউসুফ আলী আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্র সংগঠনটির কর্মসূচি ঘিরে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় আয়োজিত ঝটিকা মিছিল ও সমাবেশে তাদের উপস্থিতির একাধিক ভিডিও ফুটেজও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক মাসে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় অংশগ্রহণকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার চারজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *