রাত হলেই ছিনতাই আতঙ্কে সাভারের পানপাড়ায় বাসিন্দারা

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের রাজফুলবাড়ীয়ায় মোঃ সাইদুল ইসলাম (৪৫) নামে এক রংমিস্ত্রীকে ধারালো সুইচগিয়ার চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মাদক ও ছিনতাই চক্রের স্থানীয় দুই বখাটের বিরুদ্ধে। এছাড়াও একই দিন রাতে আরও দুই জনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে সাভার মডেল থানাধীন পানপাড়া এলাকার কবরস্থানের সামনে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর সহকর্মী মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (৩৮) বাদী হয়ে পানপাড়া এলাকার ডালিম (৩৫) ও সাইম (৩২) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও ভুক্তভোগী পেশায় রংমিস্ত্রী। অভিযুক্ত ডালিম ও সাইম এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের অন্যায় আচরণের প্রতিবাদ করায় বিভিন্ন সময় তারা সাইফুলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। ঘটনার দিন কাজ শেষে বাসায় ফেরার পথে পানপাড়া কবরস্থানের সামনে পৌঁছালে বিবাদীরা ধারালো সুইচগিয়ার চাকু নিয়ে তাদের পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে প্রতিবাদ জানালে বখাটে ডালিম ও সাইম হত্যার উদ্দেশ্যে সাইদুল ইসলামের বুক লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে সাইদুলের বাম হাতের বাহু ও বাম পাঁজরে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।

পরবর্তীতে ডালিম সাইদুলের মাথায় চাকুর কোপ দিলে তা মাথার তালুতে লেগে গুরুতর জখম সৃষ্টি হয়। হামলাকারীদের ধরে ফেলার চেষ্টা ও ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রক্তাত অবস্থায় সাইদুল ইসলামকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত বখাটেরা মাদকাসক্ত। তাই তারা টাকার জন্য বিভিন্ন সময় পথচারী ও মানুষদের ছুরি দিয়ে জিম্মি করে টাকা দাবি করে। আমরা ওদের বিচার চাই। সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন বলেন, আমার ভাগিনা ডালিম এই কাজের সাথে জড়িত ও ইয়াবা বিক্রি করে, আমি চাই প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *