সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিতকমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তরুণ ও সম্ভাবনাময় নেতাকর্মীদেরও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।

এদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। তাদের অনুমোদনেই পৌর ছাত্রদলের এই ঘোষনা করা হয়েছে।
এজন্য নবগঠিত কমিটির নের্তৃবৃন্দ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নবগঠিত পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, নবগঠিত কমিটি সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *