আশুলিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে পেশাদার ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান।
এর আগে শুক্রবার রাতভর ইয়ারপুর ইউনিয়নের জামগড়া শিমুলতলা, তাজপুর, গাজীরচট হাইস্কুল রোড, কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে মোঃ সজিব হোসেন (২০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেতুয়া গ্রামের মোঃ মেজবাহ আলীর ছেলে মোঃ তামিম (২১), জামালপুর জেলার সদর থানার নান্দিনা গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও জেলার সদর থানার পাটিয়া ডাংগি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ মাজেদুল ইসলাম হৃদয় (২৫), ঢাকা জেলার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫), একই এলাকার মৃত মোঃ আলী হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, একশত গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হযেছে। এছাড়া আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত করাসহ অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশ কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *