সাভার প্রতিনিধি:
সাভারে হিজড়া জনগোষ্ঠীর আইনি সহায়তা ও অধিকার নিশ্চিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর পার্টিসিপেটরি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসপিইডি)-এর উদ্যোগে শনিবার সাভার মডেল থানা কর্তৃপক্ষের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
এসপিইডি-এর নির্বাহী পরিচালক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার সেকেন্ড অফিসার চম্পক বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে চম্পক বড়ুয়া বলেন, সাভার মডেল থানা হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংবেদনশীলভাবে কাজ করছে। সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক লায়ন মো. আলমগীর কবির, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক বাবুল মোড়ল এবং এসপিইডি-এর সহ-সভাপতি মো. মিজানুর রহমান। এছাড়া সভায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাল্গুনী সরকার, হিজড়া গুরুমাতা শাপলা চৌধুরীসহ পুলিশ সদস্য ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় হিজড়া জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সহায়তার বিষয় তুলে ধরেন।





