সংবাদকর্মীর থেকে চাহিদা মত চাঁদা না পেয়ে প্রাচীর ভেঙ্গে দিলো মাদক ব্যবসায়ী রকি

আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি : সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিন্তাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সে কি বলে এখন বিএনপি ক্ষমতায় আছে । খুন, ছিন্তাইি, মাদক বিক্রেতাসহ ডজন খানেক মামলা মাথায় নিয়ে ক্ষমতার দাপটে চলছে আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে সকল অবৈধ ন্যাক্কারজনক কাজ করে চলছে এই কুলাঙ্গার রকি। চাাঁদার টাকা না পেয়ে গত বুধবার ভোরে দৈনিক দিনকাল প্রতিনিধির বাড়ি নির্মানের প্রাচীর ভেঙ্গে দিলো সে। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ করেছে এই সাংবাদিক।
তথ্য সুত্রে জানা গেছে, আশুলিযার বাঁশবাড়ী ডগরতলী গ্রামের মনির হোসেন ওরফে ম্যারেজ নামক ব্যাক্তি বিভিন্ন এলাকায় ঘুরে আর বলে আমি ঢাকা-১৯ আসনের এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এক সং্গে চাকরী করেছি। সবসময় তার সাথে এমপি সাহেবের কথা হয় ও দেখা হয় বলে এই এই পুজিঁ নিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে চলছে। এই পুজিঁকে ব্যবহার করে তারই ছেলে রকি খুন, ছিন্তাইি, মাদক বিক্রেতাসহ ডজন খানেক মামলা মাথায় নিয়ে ক্ষমতার দাপটে চলছে আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে । সাধারন মানুষ ও রিকশা চালকসহ যাত্রীরা অনিরাপদ অবস্থায় রয়েছে। রিকশা চালকরা বলেন, রাত ৯/১০ পর থেকে পলাশবাড়ি, বাইপাইল, পল্লীবিদ্যু এলাকা থেকে যাত্রীদের নিয়ে বাশঁবাড়ি ডগরতলী রোডে চলাচল করা যায়না রকি ভয়ে। কারন সে তার সঙ্গিদের নিয়ে ওৎ পেতে থাকে কখন এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে রিকশা আসে ঠিক তখনি যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে সব লুটে নেয় এমনকি রিকশা চালককে মারধর করে রিকশা ওধাও করে নেয়। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে হয়তো কেউ জিবন নিয়ে পালায় নয়তো জিবনটাও হারায় । পুর্বে এরকম ঘটনায় নিহত ও আহতের ঘটনাও ঘটেছে।
মাদক সেবন করছে আর ব্যবসাও চালু রেখেছে। প্রশাসন দেখেও কোন ব্যবস্থা নিচ্ছে না কারন মাঝে মাঝে পুলিশে সোর্স হিসেবে কাজ করছে তার উপরে বাবা এমপি সাহেবের কাছের লোক দাপটই অন্যরকম।। এভাবে যুব সমাজের নিকট তুলে দিচ্ছে মাদক । মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে। আপন চাচা ও চাচাতো ভাইকে হত্যা করার চেষ্টা করেছে এই মামলাও চলমান।
সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে, সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিন্তাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মনির হোসেন ম্যারেজের পুত্র রকি ৫ আগষ্টে পর বেপরোয় হয়ে উঠেছে এরই মধ্যে বিএনপি রাষ্ট্র ক্ষতায় রয়েছেন। এলাকার কেহ তাদের কর্মকান্ডের ব্যবাপারে মুখ খুলছেনা। সম্প্রতি আশুলিয়ার বাঁশবাড়ি মৌজার এসএ ৫৪০ আর এস ৬৪০, বিআরএস ১০৯৯ দাগের নাল ভুমিতে রেকর্ডিও মালিক আকবর মোল্লার পক্ষে আম-মোক্তার হাজী আমিরুল ইসলাম বালু ভরাট করতে গেলে সন্ত্রাসী রকি বাধা প্রদান করলে ৫০/৬০ হাজার টাকা চাঁদা প্রদান করতে হয় । সে বলে যায় জমি বিক্রি করলেও চাঁদা দিতে হবে, বাউন্ডারী ও বাড়ি করলেও চাদাঁ দিতে হবে।
দৈনিক দিনকালের সাংবাদিক নজরুল ইসলাম মানিকের ওই তফশিলের আংশিক জমি বায়না সুত্রে মালিক হয়ে বাউন্ডারী প্রাচীর তৈরি করতে গেলে রকি ও তার সঙ্গিরা রাজ মিস্ত্রিদের কাজ বন্ধ করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। রাজ মিস্ত্রি রফিককে হুমকী দিয়ে বলেছে টাকা কাজ করতে আর কাজ করাইতে হলে আমি রকিকে চাঁদা দিতে হবে। ওই সাংবাদিক ওই সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিন্তাইকারীর তোয়াক্কা না করায় বুধবার ভোর রাতে নির্মিত প্রাচীর ভেঙ্গে দেয়। এই ঘটনায় আশুলিযা থানায় একটি অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগগের ভিত্তিতে ওই দিন দুপুরে এস আই ফাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে থানায় বসার কথা কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোন উদ্দ্যোগ নিতে দেখা যায়নি। পুলিশের এরকম আচরনের কারনে রকির বাবা এলাকায় ঘুরে আর বলে কিভাবে এই সাংবাদিক কাজ করে দেখে নিবো।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *