আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে অস্ত্রের মহড়া, দেশীয় পিস্তলসহ আটক ১

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্রের মহড়ার খবর পেয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুশিল পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেন। এর আগে শনিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় আটককৃত আজাদ (৩৭) ফেনী জেলার কোম্পানিঞ্জ থানার পশ্চিম সোনাদিয়া এলাকার ইউনুছের ছেলে।

থানা পুলিশ, রাতে জামগড়া এলাকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়দের মাধ্যমে অস্ত্রের মহড়ার খবর পেয়ে সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই এলাকার স্থানীয় একটি ঝুটের গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তলসহ আজাদ নামে একজনকে আটক করা হয়।

যৌথ বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে আজগর নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *