সাভার প্রতিনিধিঃ ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর নির্দেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার আশুলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাছৈর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর এই ৩১ দফা বাস্তবায়নের জন্য এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকা ১৯ আসনে ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান মিন্টু, সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান। আরো উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য আমজাদ হোসেন বুলবুল, কোষাধক্ষ্য আতাউর রহমান, যুবদল নেতা ওসমান গনি সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ।





