সাভারে পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতিসভা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাভারে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার। সভায় পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এবার সাভারে ২১৪টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। প্রতিটি পূজা মণ্ডপে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিরলসভাবে কাজ করতে হবে। তাই প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন,”শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের একটি অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সর্বত্র আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবো। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়মিত টহল ও পাহারার ব্যবস্থা করবে। সিসি ক্যামেরা স্থাপন, আগত ভক্তদের জন্য শৃঙ্খলাপূর্ণ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আগত দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে চলাচল নিশ্চিত করা হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, জামায়াতে ইসলামি ঢাকা জেলার সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, সাভার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনসহ সাভার থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সকল পক্ষ পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সহযোগিতায় একযোগে কাজ করার আশ্বাস দেন।

Related Posts

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *