সাভারে ককটেল ফাঁটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে লাঠিসোঁটা হাতে ঝটিকা মিছিল এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তারা।

এসময় মহাসড়কে যানজটের সৃষ্ঠি হলে স্থানীয়দের সহযোগীতায় গাড়ির যাত্রীরা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাঠের তৈরি ক্রিকেট ব্যাটসদৃশ লাঠি হাতে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হঠাৎ মহাসড়কে মিছিল বের করে। মিছিল চলাকালে তারা ৫ থেকে ৭ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে সড়কে ব্যারিকেড দিয়ে কয়েক মিনিট যান চলাচলে বাধা সৃষ্টি করে। এসময় স্থানীয় লোকজন এবং গাড়িতে থাকা যাত্রীরা তাদেরকে ধাওয়া দিলে দ্রুত তারা বলিয়ারপুর বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। তবে এসময় মিছিল থেকে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *