আশুলিয়ায় জাল টাকা তৈরির কারখানায় এসআরবি’র অভিযান, গ্রেপ্তার ৪

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় জাল টাকা তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট, ল্যাপটপ, জাল টাকা তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার একটি কারখানার পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সাজ্জাদ হোসেন আকাশ (২৫), মোঃ ইভান রানা (২০), মোঃ মামুন মিয়া (২৪) ও মোঃ নাদিম সর্দার (২০)। এদের মধ্যে সাজ্জাদ ও ইভানের বাড়ি মানিকগঞ্জের শিবালয়, মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং নাদিমের বাড়ি পটুয়াখালী।

এসআরবি’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মধ্য গাজিরচট এলাকার একটি কারখানার পেছনে জাল নোট তৈরির চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের জাল নোট, ল্যাপটপ, জাল টাকা তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার একটি বাড়িতে লোকচক্ষুর আড়ালে এসব জাল টাকা তৈরি করে আসছিল চক্রটি। অভিযানে তাদের কাছ থেকে ৫০, ১০০ ও ২০০ টাকার নোট মিলিয়ে মোট ৭৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চক্রটির সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে ওই এলাকায় এসে জাল টাকা তৈরির মেশিনের মাধ্যমে নোট তৈরি করতেন। পরে সেগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। দেশের বিভিন্ন অঞ্চলের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

  • Related Posts

    বিসিএস লাইভস্টক একাডেমিতে অনুমোদন ছাড়াই ৮ গাছ কাটার অভিযোগ

    সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লাইভস্টক একাডেমিতে কোনো ধরনের লিখিত অনুমোদন ছাড়াই আটটি গাছ কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে কেটে ফেলা গাছগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ার সময়…

    আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    সাভার (ঢাকা) প্রতিনিধিঃআশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স একটিভ লিমিটেড কারখানার শ্রমিকরা চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শুক্রবার বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *