সাভারে বংশী নদীতে নিখোঁজ মাদরাসাছাত্রের সন্ধান মেলেনি

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে বংশী নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে মোঃ সাইফুল ইসলাম (১৬) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। চার ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করা হলেও তার কোন সন্ধান মেলেনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাইফুল ইসলাম সাভারের উলাইলে জামিয়া ইসলামিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইফুলসহ বন্ধুরা গোসল করতে বংশী নদীতে নামে। একপর্যায়ে তারা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে দুজন তীরে উঠতে সক্ষম হলেও সাইফুল পানির স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সহায়তায় ঢাকা থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুপুর পৗনে ১১টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। তবে চার ঘণ্টা চেষ্টার পরও তার কোন সন্ধান না পেয়ে বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মোঃ মাহরুল ইসলাম জানান, পানির তীব্র ¯্রােতের কারণে নিখোঁজ ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাই আমরা বেলা ৩টার সময় ৪ ঘণ্টা শেষে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করি।

  • Related Posts

    আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, ফলজ গাছ কেটে ফেলা এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে…

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় প্রীটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানা চত্বরে কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতি কম্পোজিট টেক্সটাইল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *