আশুলিয়া থানার তরিকুল ইসলাম শ্রেষ্ঠ ওসি 

আশুলিয়া(ঢাকা)প্রতিনিধি: ঢাকা জেলার মাসিক কল্যাণ সভায় (জুলাই  মাসের) পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। এর আগে মে মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন সূচকে পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

মূল্যায়নে আশুলিয়া থানার সার্বিক কার্যক্রম বিবেচনায় ওসি মোহাম্মদ তরিকুল ইসলামকে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পরে পুলিশ সুপার শামীমা পারভীনের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন। পরপর দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ওসি তরিকুল ইসলাম বলেন, এ অর্জন আশুলিয়া থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টদের মতে, একটি থানার পারফরম্যান্স শুধু গ্রেপ্তার বা উদ্ধার অভিযানের সংখ্যায় সীমাবদ্ধ নয়; অপরাধ প্রতিরোধ, মামলা তদন্তের মান, দ্রুত পুলিশি সেবা, জনসম্পৃক্ততা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়গুলোও এর সঙ্গে সম্পৃক্ত। সে বিবেচনায় একই বছরে দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া আশুলিয়া থানার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

  • Related Posts

    আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, ফলজ গাছ কেটে ফেলা এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে…

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় প্রীটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানা চত্বরে কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতি কম্পোজিট টেক্সটাইল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *