আশুলিয়ায় সংসদ নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার ও আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার গ্রামীণ কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকার দায়িত্ব প্রাপ্ত ১৪০৫ জন। পোলিং এজেন্টদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. জামাল হোসেন মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা এবং ভোটের ফলাফল সঠিকভাবে পর্যবেক্ষণে পোলিং এজেন্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা হয়নি। দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় পোলিং এজেন্টদের সম্মানিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সময় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, থানা কৃষক দলের সদস্যসচিব আবুল হোসাইন মুন্সী, যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম মন্ডল, থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আশুলিয়া থানা ছাত্র দলের সভাপতি সানোয়ার হোসাইন,সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব, ইয়ারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী রিপন শিকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, ফলজ গাছ কেটে ফেলা এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে…

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় প্রীটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানা চত্বরে কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতি কম্পোজিট টেক্সটাইল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *