অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন


নিজস্ব প্রতিবেদকঃ সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন। এর অংশ হিসেবে অফিসে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও মুল ফটকের পাশে স্থাপন করা হয়েছে মনিটর। রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন।

অফিস সূত্রে জানা যায়, কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মূল ফটকের পাশে একটি মনিটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা যাবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই ব্যবস্থার ফলে অফিসের প্রধান কক্ষ, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। এতে অনিয়ম, হয়রানি ও দালালদের অপতৎপরতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

জাকির হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে দলিল লেখক সুবীর সাহা বলেন, বর্তমানে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে, যার সুফল সেবাগ্রহীতারা পাবেন। তিনি এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

দলিল লেখক মোঃ ওয়াহিদুজ্জামন বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার অফিস সংস্কার করে সুন্দর কর্মপরিবেশ তৈরি করেছেন। সিসি ক্যামেরার মনিটর জনসম্মুখে এনে তিনি নিজের স্বচ্ছতার প্রমাণ দিয়েছেন।

সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন বলেন, কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দালালদের অপতৎপরতা ঠেকাতেই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেবাপ্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে সেবা নিতে পারেন, সেটিও নিশ্চিত করা হবে।

  • Related Posts

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় প্রীটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানা চত্বরে কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতি কম্পোজিট টেক্সটাইল…

    আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    সাভার (ঢাকা) প্রতিনিধিঃআশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স একটিভ লিমিটেড কারখানার শ্রমিকরা চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শুক্রবার বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *