৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভারে বিএনপির আনন্দ র‍্যালি

সাভার (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাভার পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সাভার উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আরও বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে সাভারেও র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

র‍্যালিতে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *