সাভারে ডিবির অভিযানে গ্রেপ্তার ৮, ইয়াবা-ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে চোর চক্রের পাঁচ সদস্য ও তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন এবং একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাতে সাভারের যাদুরচর পূর্বপাড়া এলাকা থেকে চোর চক্রের পাঁচ সদস্যকে এবং রবিবার ভোরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া থানার কোনাখালী চরপাড়া গ্রামের মৃত ফিরোজের ছেলে মোঃ হামিদ (৩৬), ফিরোজ আহম্মেদের ছেলে মোঃ রুবেল (২৬), একই থানার কোনাখালী গ্রামের মৃত বদি আলমের ছেলে মোঃ আলম আলমগীর (২৮), মৃত মোক্তার আহম্মেদের ছেলে মোঃ কাউছার (৩২), কক্সবাজার জেলার পেকুয়া থানার সিকদারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রিয়াজ উদ্দিন রানা (২৪), মাদারীপুর জেলার কালকিনী থানার ইছাগুড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলমগীর ব্যাপারীর ছেলে মোঃ ধলু ব্যাপারী (৪০), একই গ্রামের মোঃ জলিল বেপারীর ছেলে মোঃ সাব্বির (২০) এবং একই থানার খাকান্দি গ্রামের মোঃ আঃ মান্নান সরদারের ছেলে মোঃ মোস্তফা সরদার (২৮)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গত শনিবার (২৯ আগস্ট) রাতে সাভারের যাদুরচর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি (উত্তর)। পরে রোববার (৩০ আগস্ট) ভোরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল হেফাজতে রাখার অপরাধে চারটি মামলা এবং কাউছারের বিরুদ্ধে একই ধরনের দুটি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার ধলু ব্যাপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ এবং মাদক নির্মুলে ভবিষ্যতেও ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *