সাভারে ২টি রাস্তা উদ্বোধন করলেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় অধিদফতরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচি (নির্বাচনী এলাকাভিত্তিক) ও সাভার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সাধাপুর কাঠালবাগান মসজিদ থেকে সাইদীর বাড়ী ও সাধাপুর এমাগ্রীণ কারখানা থেকে কাইছাবাড়ী পুকুরপাড় দিয়ে ইটের দুইটি রাস্তা নির্মাণ শেষে উদ্বোধন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম (আরমান )। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে তিনি এই রাস্তা উদ্বোধন করেন।

এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।

আরো উপস্থিত ছিলেন-প্রকল্প সভাপতি মোঃ আব্দুল কাদের ও প্রকল্প সভাপতি মোঃ নজরুল ইসলাম, জামায়াতের সাভার থানার সহকারী সেক্রেটারি আব্দুর রহিম মাস্টার, বনগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি আঃ রহমান, জামায়াত নেতা শাখাওয়াত হোসেন, রেজাউল করিম, যুব নেতা ও বনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম, যুবনেতা মেহেদী হাসান মান্না, নজরুল ইসলাম প্রমুখ।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *