ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় পশু চিকিৎসক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ইটবোঝাই একটি ট্রাকের চাপায় মোঃ বজলুর রশীদ নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। এঘটনায় ট্রাকচালকসহ আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের মধুডাংগা ব্রিজ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ বজলুর রশীদের (৬৫) বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া গ্রামের মুনছের মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কালামপুর মুখী ইট বোঝাই একটি দ্রুতগতির ট্রাক মধুডাঙ্গা এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ করেই ট্রাকটির সামনে একটি শিশু দৌড়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রাকচালক তাড়াহুড়ো করে জরুরি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দিলে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বজলুর রহমানের মৃত্যু হয়।
এঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থল এবং নিহতের বাড়ি খুব কাছাকাছি হওয়ায় স্বজনরা মরদেহ আগেই বাড়ি নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *