চোর সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: ৩ আসামির একদিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক প্রতিবন্ধী যুবক আবুল খায়ের পাটোয়ারীকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। হত্যাকান্ডের নেপথ্যের ঘটনা উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

গ্রেপ্তার তিনজন হলেন রিকশা গ্যারেজ মালিক নুরুজ্জামান এবং অটোরিকশাচালক শুভ ও আলমগীর।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে সাভার পৌর এলাকার উলাইল কুতঘর এলাকায় রিকশা চুরির সন্দেহে স্থানীয় কয়েকজন আবুল খায়ের পাটোয়ারীকে আটক করে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের বাসিন্দা। তিনি লোকমান পাটোয়ারীর ছেলে। পরিবারের দাবি, আবুল খায়ের মানসিক প্রতিবন্ধী ছিলেন। শনিবার (১৮ জুলাই) তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সোমবার রাতে সাভারে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের প্রকৃত ঘটনা এবং এতে জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি হত্যাকান্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *