আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, আলোচিত হেলপার গ্রেপ্তার


সাভার (ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালকের পর এবার ইতিহাস পরিবহনের আলোচিত হেলপার কাওছার হোসেন সানজিদকে ((২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর সোমবার রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)  আনোয়ার হোসেন পিপিএম জানান, হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫) গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় পালিয়ে গিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে চাকুরী নিয়েছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দসহ ও চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রসঙ্গত,গত ১২ জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভার গামী ইতিহাস পরিবহনের বাসে ওঠেন ওই ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক।  

বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে আরও দ্রুতগতিতে বাস চালাতে থাকেন। ঘটনার সময় আটক হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিল। এক পর্যায়ে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নীচে পরে আত্মরক্ষা করেন এবং মারাত্মক আহত হন।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *