আশুলিয়ায় ৩ শতাধিক অসহায় মানুষ পেল প্রাথমিক স্বাস্থ্য সেবা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু সেবা, মেডিসিন ও পাওয়ারের চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ শতাধিক মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাবা পেয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে আশুলিয়ার জিরানী এলাকার পিএমকে জিরানী শাখায় পিএমকে কমিউনিটি হেলথ এর উদ্যোগে, পিএমকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এবং পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম -যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী প্রায় ৩ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় পিএমকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

পিএমকে জিরানী শাখার ব্যবস্থাপক সুকুমার চন্দ্র মালো জানান, এই শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশুসহ সকল বয়সের অসহায়দের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রতি বছরই এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চান ।

বিনামূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ, সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী জিরানীর এরিয়া ম্যানেজার মোঃ শুকুর আলী। এসময় জিরানী শাখার ব্যবস্থাপক সুকুমার চন্দ্র মালো, ডাঃ মোঃ সুমন রহমান, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর কালীদাস রায়, মমিনুল ইসলাম ও জোনাল আইটি অফিসার নুরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করে আসছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে বলেও জানান কর্মকর্তারা।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *