সাটুরিয়া থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী ১৫ দিন পর সাভারে উদ্ধার

অনলাইন ডেস্কঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার সাভার এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ও মাদ্রাসা কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় লেখাপড়া করত। গত ৩ জুলাই দুপুরে নিজেদের পরিচয় গোপন করে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর ১৫ দিন অতিবাহিত হলেও তারা আর মাদ্রাসা কিংবা নিজ বাড়িতে ফিরে আসেনি।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও তাদের গার্ডিয়ানরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্য ও মাদ্রাসা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সাভারের একটি আবাসিক ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, তারা সেখানে চাকরির কথা বলে একটি বাসা ভাড়া নিয়েছিল এবং আত্মগোপনে থেকে গত ১৫ দিন অতিবাহিত করে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত ১৫ দিন তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের ফিরে পাওয়ায় তারা পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *