প্রতারণা করে টাকা আত্মসাৎ করায় বিএনপি নেতার বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ প্রতারণার মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থি আমিরুল ইসলাম খান আলিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী। এর আগে তিনি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিষয়টি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল এবং ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীনগর এলাকার জয় রেস্তোরায় এ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এলজিআরডির একটি রাস্তার কাজের জন্য ২৫% শেয়ার দেয়ার কথা বলে প্রতারণা করে ৬০ লাখ টাকা চেকের মাধ্যমে নেন বিএনপি নেতা আমিরুল ইসলাম খান। কিন্তু কিছুদিন পরে জানতে পারেন এধরণের কোন কাজ তিনি পাননি। এটা ছিল তার সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা। পরে বিষয়টি তাকে জানানো হয় এবং টাকা ফেরত চাইলে তিনি ৬০ লাখ টাকার চেক দেন। সেই চেক ব্যাংকে জমা দিলে জানতে পারেন ওই একাউন্টে কোন টাকা নেই। পরবর্তীতে টাকা চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করেন। একপর্যায়ে শফিকুল ইসলামকে টাকা না দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে আমিরুল ইসলাম।
ভুক্তভোগী শফিকুল ইসলাম আরও বলেন, ব্যাংকে টাকা না থাকায় ২১ সেপ্টেমর তার দেওয়া চেক ডিজঅনার করা হয় এবং এনআই এক্ট ১৩৮ অনুযায়ী উকিল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর এক মাসের মধ্যে কোন টাকা না পেয়ে আদালতে মামলা করেন তিনি। এর আগে গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দেন। এরপরেও তিনি কোন ভ্রুক্ষেপ না করে উল্টো নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করায় এখন তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। এমতাবস্থায় তিনি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিরাপত্তা ও বিচার দাবী করেছেন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আয়োজিত সংবাদ সম্মেলন এসময় সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *