সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ‘‘আমাদের ফ্যাক্টরী খুলে দাও, দিতে হবে’’ আমাদের ২৫ হাজার শ্রমিকের দায়িত্ব কে নেবে? এসম প্রশ্ন তুলে সংশ্লিষ্ঠ সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সাভারের আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে সম্প্রতি বন্ধ ঘোষনা করা নাশা গ্রুপের বিভিন্ন তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। এসময় দাবি আদায়ে হাতে হাত ধরে বিভিন্ন কারখানার নারী-পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসুচী থেকে ভুক্তভোগী শ্রমিকরা বলেন, সম্প্রতি শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে নাসা গ্রুপের ১৬ টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেছেন। এতে করে কারখানাগুলোর প্রায় পঁচিশ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। নতুন করে কোথায় চাকরি পাবেন তা নিয়ে অনিশচয়তা দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা দ্রুত কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহবান জানান।
শ্রমিকরা বলেন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারগারে রয়েছেন। তার অবর্তমানে প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে কারখানা পরিচালনা করা হোক। আমাদের ফ্যাক্টরী পরিচালনার ক্ষেত্রে পরবর্তীতে কেউ কোন প্রকার বাঁধা বিঘ্ন সৃষ্টি করে, আমরা সাধারন শ্রমিকরা তাদের শক্ত হাতে নির্মূল করবো বলে হুশিয়ারী উচ্চারন করেন।
পোশাক শ্রমিক জাহানারা বেগম বলেন, আমি নাসা গ্রুপে হেলপার হিসেবে কাজ করি। দুই মাস হয়ে গেলে এখনো আমরা বকেয়া বেতন পাইনি। তাহলে আমাদের বেতন কে দিবে। আমাদের দাবি একটাই বকেয়া বেতন পরিশোধ করে কারখানা খুলে দেয়া হোক। আমার দুটি সন্তান স্কুলে পড়াশোনা করে। তাদের লেখাপড়া করাতে পারছিনা। আমার স্বামী কোন কাজ করেনা। আমারও চাকুরী নাই।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, নাশা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন আদায়সহ কারখানা খুলে দেয়ার দাবিতে শান্তিপুর্নভাবে অবস্থান কর্মসূচী পালন করেছে। তবে এসময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আমাদের ব্যাপক প্রস্ততি ছিলো।





