জামায়াতের বিক্ষোভ মিছিল, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবেনা

সাভার প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, পিআর পদ্ধতি একটি দল মেনে নিচ্ছে না, যখন ঘোলা পানিতে অন্য কিছু ঘটবে তখন তারা মেনে নিবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চায়। এজন্য আগামী নির্বাচনে দেশের মানুষ জমায়াতে ইসলামীকে ভোট দিয়ে সরকার গঠন করাবে বলেও আশা প্রকাশ করেন।

ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জামায়াত মনোনীত ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।

এছাড়াও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলার আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান মোল্লা, ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, মোঃ ইমদাদুল হক, জেলা প্রচার-মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা আমীর আব্দুল কাদের, সাভার পৌর আমীর আজিজুর রহমান ও আশুলিয়া থানা আমীর বশির আহমেদসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, হাজার হাজার জনশক্তি ও সাধারণ জনগণ।

আয়োজিত বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *