সাভার প্রতিনিধিঃ কোন কারণে যদি সিদ্ধান্ত হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে তাহলে পিআর এর মাধ্যমে তারা ৭০ থেকে ৮০টি আসন পেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের গণস্বাস্থ্যের পিএইচ এ ভবনে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা আরো বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না তাই আগের নিয়মে ভোট হতে হবে, দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে জানিয়ে তিনি আরও বলেন,দেশের একটি ছোট দল পিআর পদ্ধতি চাচ্ছে তাদের সুবিধাস্বার্থে দেশের জনগণের স্বার্থে নয় বলেও বলেন তিনি।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা।
এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন উপস্থিত ছিলেন।





