ব্যবসায়ীকে নৃশংসভাভে হত্যার প্রতিবাদে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর মিডফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় সাভারেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে ভয়েস অফ জুলাইয়ের ব্যানারে আশুলিয়ার বাইপাল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে এসময় বক্তারা, সারাদেশে চাঁদাবাজি সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন । দ্রুত সহিংসতা চাদাবাজী ও সন্ত্রাস বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ শেষে বাইপাইল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল থেকে নবীনগর এলাকায় গিয়ে শেষ হয়।
অন্যদিকে শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশের সব হত্যার প্রতিবদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বের হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে ছাত্রদল নেতারা সারাদেশে ঘটা এসব হত্যাকাণ্ডের জন্য অন্তর্র্বতী সরকারকে দায়ী করে বক্তারা বলেন, বর্তমান সরকারের গাফিলতিতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। অপরাধীরা যে দলের’ই হোক না কেন তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পরে, স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে নিয়ে করা কটুক্তির প্রতিবাদও জানান ছাত্রদল নেতারা।
এসময় এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব, ওয়াসিম আহমেদ অনীক সহ প্রমুখ।
একই দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বরে হত্যাকারীদের ফাঁসীর দাবিতে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • Related Posts

    সরকার মব জাষ্টিস কোনভাবেই বরদাস্ত করেনা, জনগন অপশাসনের বিরুদ্ধে সোচ্চার

    সাভার (ঢাকা) প্রতিনিধিঃ বর্তমান সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে। সরকার মব জাষ্টিস কোনভাবেই বরদাস্ত করে না। যেখানেই মব জাষ্টিস হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও…

    সাভারে ধর্মঘটে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর শ্রমিকরা

    সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ৮ দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন সিগারেট উৎপাদন ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঠিকাদারী প্রতিষ্টানের শ্রমিকরা। দিনভর কাজ বন্ধ রেখে দাবি আদায়ে তারা কারখানার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *