সাভারে ধর্মঘটে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর শ্রমিকরা


সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ৮ দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন সিগারেট উৎপাদন ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঠিকাদারী প্রতিষ্টানের শ্রমিকরা। দিনভর কাজ বন্ধ রেখে দাবি আদায়ে তারা কারখানার সামনে বিক্ষোভ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সিগারেট উৎপাদন বাড়াতে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক এই কোম্পানি ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে রাজধানীর মহাখালী থেকে তাদের কারখানা সাভারের আশুলিয়ায় সরিয়ে আনে। এরপর থেকে প্রধান উৎপাদনকেন্দ্র হিসেবে ১ জুলাই থেকে আশুলিয়া অবস্থিত কারখানায় স্থানীয় ও রপ্তানি বাজারের সব সিগারেট তৈরি হয়।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোম্পানির মূল উৎপাদন কার্যক্রমে কাঁচামাল বহন, প্যাকিং, মেশিন সাপোর্ট, ক্লিনিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ১৫০০’শ ভেন্ডরভুক্ত প্রোডাকশন শ্রমিকেরা ন্যায্য অধিকার, বেতন ও মানবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এরপর ঢাকার কারখানায় আগে যে বেতন ছিল সেটা থেকেও ৪-৫ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
তাই বাৎসরিক লাভের অংশ থেকে শ্রমিকদের উপযুক্ত বোনাস, স্বাস্থ্য ঝুঁকি ও ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা প্রদান, পূর্বের বেতনের ভিত্তিতে পার্থক্য ভাতা, মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতি অনুযায়ী বেতন কাঠামোর পুনর্বিন্যাস ও ইনক্রিমেন্ট প্রদানসহ আট দফা দাবিতে আন্দোলনের নামেন শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা ধর্মঘটের বিষয়টি স্বীকার করলেও বিষয়টি সম্পর্কে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহামের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, গত কয়েকদিন ধরেই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানৗর শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতীসহ বিক্ষোভ করে আসছে। আজকে সেনাবাহীনি এবং পুলিশের উপস্থিতে তাদের কর্তৃপক্ষের সাথে মিটিং হয়েছে। সেখানে শ্রমিকরা তাদের দাবির বিষয়টি উপস্থাপনের পর কর্র্তৃপক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়া হবে জানিয়ে কাজে যোগ দিতে বলেন। তবে শ্রমিকরা দাবি না মানা পর্যন্ত কাজে যোগ দিবেনা জানিয়ে চলে যায়।

  • Related Posts

    ব্যবসায়ীকে নৃশংসভাভে হত্যার প্রতিবাদে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ

    সাভার (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর মিডফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় সাভারেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার…

    সরকার মব জাষ্টিস কোনভাবেই বরদাস্ত করেনা, জনগন অপশাসনের বিরুদ্ধে সোচ্চার

    সাভার (ঢাকা) প্রতিনিধিঃ বর্তমান সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে। সরকার মব জাষ্টিস কোনভাবেই বরদাস্ত করে না। যেখানেই মব জাষ্টিস হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *